রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আজ ১৩ অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ“। দিবসটি উপলক্ষে আজ সোমবার মৌলভীবাজারে র‌্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ‌র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো: আলাউদ্দীন, পিএফএম (এস)।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।

মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।এই ধরনের মহড়াগুলো অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়।সবার এ সম্পর্কে ধারনা থাকা দরকার।সবাই যদি এ বিষয়ে সচেতন হয় তাহলে অগ্নিকান্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh