মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজারের  কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হাসিমপুর-ভাগমতপুর গ্রামে এলজিইডি’র সরকারি পাকা রাস্তাটি দখল করে মাসুক মিয়া নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে রাস্তাটি দখলমুক্ত করতে গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রায় ২৫ জন ব্যক্তির স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ১ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।

অভিযোগ সূত্রে এবং স্থানীয় হাসিমপুর ও ভাগমতপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম মাজু, শামিম আহমদ, এনায়েত হোসেন, মোঃ রানু মিয়া, সুজা মিয়া, একে এম নিয়ামুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, কাদিপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সোবহানের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুক মিয়া হাসিমপুর এলাকার বাসিন্দা। ওই এলাকা দিয়ে সড়কের পাশে কুলাউড়া-ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ সড়কের হাসিমপুর মুক্তার দোকান থেকে ভায়া পূর্বমুখী রাস্তা রয়েছে। সেই এলাকায় তাদের বাড়িটি পৈত্রিক জায়গায় নির্মাণ করা হলেও বাড়ির দক্ষিণপাশের্^ সরকারি ম্যাপ অনুযায়ী ১৫-২০ ফুট জায়গার রাস্তা দখলে নিয়ে এক পাশে পাকা করে প্রাচীর দিয়ে দখল করতে থাকেন। এই রাস্তাটি স্থানীয় হাসিমপুর, ভাগমতপুর, গুপ্তগ্রামের কয়েক হাজার লোকজন চলাচল করেন। এছাড়া হাসিমপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরাও এ রাস্তা দিয়ে চলাচল করেন। প্রাচীর নির্মাণের শুরু থেকেই ওই রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামবাসী সরকারি রাস্তা দখল থেকে বিরত থাকতে প্রবাসী মাসুক মিয়াকে অনুরোধ করলেও তিনি কাজ বন্ধ রাখেননি। তিনি তাদের কথায় কর্ণপাত না করে দিব্যি প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণের বিষয়টি অস্বীকার করে প্রবাসী মাসুক মিয়া জানান, সরকারি রাস্তার ১২ ফুট জায়গা বাকি রেখে আমার মালিকানাধীন জায়গায় প্রাচীর নির্মাণ করছি। একসময় এই রাস্তাটি ৬ ফুটের ছিল। পরবর্তীতে গ্রামের লোকজনের চলাচলের সুবিধার্থে ওই সড়কের আশপাশের লোকজন জায়গা দিয়ে রাস্তাটি বড় করেছেন। এখন এলাকার কিছু লোকজন আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, রাস্তা দখল করে সরকারি জায়গার ওপর প্রাচীর নির্মাণের লিখিত অভিযোগ পাওয়ার পর সরেজমিন ওই এলাকা পরিদর্শন করেছি। এসময় প্রাচীর নির্মাণের সত্যতা পেয়ে ওই ব্যক্তিকে কাজ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছি। সরেজমিন প্রতিবেদনটি ইউএনও স্যারের কাছে প্রেরণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিন তদন্ত করে দেখার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দেয়া হয়েছে। এখন তিনি ওই সরকারি রাস্তার ম্যাপসহ প্রাচীর নির্মাণ কারী ব্যক্তির কাগজাদি যাচাই করে দেখে এখানে প্রাচীর নির্মাণ করা যাবে কি যাবে না সেটির প্রতিবেদন আমার কাছে দিবেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh