বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ার খাদিজার জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয়েছে খাদিজা মেহজাবিন।

উল্লেখ্য, খাদিজা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী মোঃ শফিকুর রহমান ও গৃহিণী মোছাৎ ফাতেমা বেগম দম্পতির কন্যা। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ/নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া এটিএন বাংলা চ্যানেলে প্রাণ ফ্রুটিকা ইসলামী জিনিয়াসে সারা দেশের ১০ জনের মধ্যে একজন হিসেবে রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। খাদিজা তার এ সাফল্যে সকলের নিকট দোয়া কামনা করেছে। মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ বলেন, খাদিজা অত্যন্ত মেধাবী। জাতীয় পর্যায়ে তাঁর এই অভূতপূর্ব অর্জন তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন। এছাড়া তার অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh