শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

কুলাউড়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

কুলাউড়ায় রুমা মুণ্ডা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের জ্বালাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুণ্ডা ওই গ্রামের কালিচন্দ্র মুণ্ডার মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে খাবার শেষ করে রুমা তার মায়ের সাথে একই বিছানায় ঘুমিয়ে যায়। পরবর্তীতে মধ্যরাতে রুমার মা রুপামনি মুণ্ডা তার মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পশ্চিম পাশে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে তিনি চিৎকার দিলে ঘরের লোকজনরা রুমাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, রুমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh