শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

 

কুলাউড়া থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh