সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আরব আমিরাত আল-আইনে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব

হাবিবুর রহমান ফজলু, আরব আমিরাত থেকে
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

আরব আমিরাত আল-আইনে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে বসন্ত ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। তবে এই রঙটা একটু আলাদা ভাবেই লেগেছে আরব আমিরাত আল-আইন প্রবাসী পরিবার গুলোর মাঝে। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে রোববার (৫ই ফেব্রুয়ারী ২০২৩) আল-আইনের স্থানীয় একটি স্থানীয় পার্কে আল-আইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো রঙ বেরঙের শাড়িতে বাসন্তী সাজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে চিতই পিঠা, নকশি পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ হরেক রকমের পিঠা তারা নিজের হাতে তৈরি করে নিয়ে আসে।
অনুষ্ঠানের আয়োজক মডারেটর সাদিয়া আবসার
বলেন, আল-আইন লেডিস ক্লাবের উদ্যোগে প্রবাসী পরিবারগুলো মিলে আমরা প্রতিবছরই চেষ্টা করি ফাল্গুনে পিঠা উৎসব আয়োজন করতে। এতে করে প্রবাসে বসবাসরত বাঙ্গালী ছেলে মেয়েদের মধ্যে বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারণা দেয়া হচ্ছে। প্রবাসের মাটিতে একসঙ্গে পার্কে গল্প আর আড্ডায় মেতে উঠে সবাই। একে অন্যের সঙ্গে আত্মীয়ের বন্ধনে জড়িয়ে যায়। মডারেটর সাদিয়া আবসারের নেতৃত্বে সালমা ডলি এবং মাইমুনা মিশুর পরিচালনায় অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী নারীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh