শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়া থানার সুজন তালুকদার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার তিনি জেলার মধ্যে অভিন্ন মানদন্ডের আলোকে ফেব্রুয়ারী মাসের সাজা, ওয়ারেন্ট, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম সহ ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ এস আই হিসেবে এই স্বীকৃতি পান।  এছাড়া ও জেলার মধ্যে
কুলাউড়া থানার এএসআই আবু তাহের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামীলকারী অফিসার হিসেবে জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন । বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত ফেব্রুয়ারী মাসের মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত হন কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার। ( ৭ মার্চ ) মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও ধন্যবাদ পত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ
জেলার শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদার বলেন, আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্যার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ অর্জনে থানার সকল অফিসার ও সদস্যদের অকুণ্ঠ সহযোগিতা ছিল। গত ফেব্রুয়ারী মাসে সাজা এবং ওয়ারেন্ট মামলা সহ অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো। এবং আগামীতে তার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তিনি সব সময় কাজ করে যাবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh