শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নগদ টাকাসহ ৮  জুয়ারি আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) মধ্যরাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে ও এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি টিম উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে অভিযান চালায়। অভিযানে জামিল আহমদ চৌধুরী নামের এক ব্যক্তির গাড়ির গ্যারেজে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়ারিকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটককৃত ৮ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের জলিল আহমদ চৌধুরীর ছেলে জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), মৃত এমদাদ আলীর ছেলে তানু মিয়া (৪২), শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বাছিত মিয়া (৩৫), মৃত কনা মিয়ার ছেলে লায়েছ মিয়া (৫০), কালারায়ের চর গ্রামের আব্দুল হাসিমের ছেলে আলাল মিয়া (৪০), চানগাঁও এলাকার মৃত গনি মিয়ার ছেলে জনু মিয়া (৩৫), রনচাপ এলাকার কাবিল মিয়ার ছেলে জিতু মিয়া (৪০), দাউদপুর গ্রামের এরশাদ আলীর ছেলে তারেক মিয়া (২৭)। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস এবং নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, আটককৃত জুয়ারিদের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর সোমবার দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh