মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় আগুনে ভস্মীভূত একটি বসতঘর, ১০ লাখ টাকার ক্ষতির আশংকা

রিপন কুমার দাস
  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। আগুনে পূড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার ১ মে রাত সাড়ে ৯ টার দিকে ফটিকগুলি গ্রামের মনি সিংহের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় খুকু সিংহ নামে একজন আহত হয়।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, এলাকার লোকজনের চেষ্ঠা ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনায় অন্যান্য ঘরগুলো রক্ষা পেয়েছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার অংকুর রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh