বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় আলোচিত সেই মুহিবুর আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

 

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত মুহিবুরসহ দু’জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত মুহিবুর রহমান কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান।
জানা যায়, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া থামারপার গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র কুলাউড়া উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় একই এলাকার দরিদ্র কলেজ পড়ুয়া মেয়ে (২৬) তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করে। এর পেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় ১২ জুন তার বাড়ীতে অভিযান চালিয়ে মোকাদিছুর রহমান রানা (২২) নামে একজনকে আটক করে। এবং ১৩ জুন মঙ্গলবার ধর্ষণ মামলার প্রধান আসামী মুহিবুর মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে চিফ জুডিশিয়াল (৫ নং আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট দাউদ হাসান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য ব্রাহ্মণবাজারের অসহায় মেধাবী ওই কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় কুলাউড়াসহ পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh