শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

পরিচয়পত্র পেশ করলেন মোনাকোতে নিযুক্ত প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

পশ্চিম ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধ দেশ প্রিন্সিপালিটি অব মোনাকোর রাষ্ট্রপ্রধান প্রিন্স আলবার্ট এর কাছে পরিচয়পত্র পেশ করলেন প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা । গতকাল মোনাকোর প্রাসাদে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি এ পরিচয়পত্র পেশ করেন । পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপ্রধান প্রিন্স আলবার্ট ও বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত তালহা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রিন্স আলবার্ট তার দেশের জনগনকে  উষ্ণ শুভেচ্ছা জানান।

প্রিন্স আলবার্ট বলেন, তার দেশে রাষ্ট্রদূতের নিয়োগের ফলে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় রাজপ্রাসাদে। সেখানে প্রিন্সের গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh