সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ী কে  মারধর,  হাসপাতালে মৃত্যু 

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়ায়  দোকানের বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫৫) নামে এক ব্যবসায়ী  নিহত হয়েছেন। নিহত নজাক আলী  উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র  রবিবার (৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান একই এলাকার
মৃত জহুর আলীর  পুত্র  পারভেজ, ফয়সল ও মান্না। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য দিবেন না বলায় ক্ষিপ্ত হয়ে পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জন মিলে নজাক আলীর ওপর হামলা চালায়। এ সময় নজাকের ভাই মফিজ আলীও আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসা শেষে গত ৩ জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার (৮ জুলাই) রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার সকালে মারা যান। মারধরের শিকার মফিজ আলীও মৌলভীবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত  নজাক আলীর বড়ভাই নিয়ামত জানান, এ ঘটনায় একই এলাকার  পারভেজ, ফয়সল, ও মান্নাসহ  ৬/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক  জানান, নজাক আলী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh