সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

২৮ অক্টোবর থেকে চূড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে – নাসের রহমান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আগামী ২৮ অক্টোবর থেকে চূড়ান্ত সরকার পতন আন্দোলন শুরু হবে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে

মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্টে নেতাকর্মীরা আন্দোলনের জন্য সমবেত হবেন। আপনাদেরও সেই আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানািচ্ছ।
২২ অক্টোবর বিকেলে কুলাউড়ায় উপজেলার বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান পুত্র সাবেক এমপি এম নাসের রহমান। তিনি আরও বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৪ বছর পর কাউন্সিলের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন দলীয় কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, দলে সদ্য যোগদানকারী আমাকে হাইকোর্ট দেখান। যারা দলের সভাপতির নির্দেশ অমান্য করবে তাদের দলে কোন স্থান হবে না। বিএনপি সভাপতি কেন্দ্রিক সংগঠন। দলের জেলা সভাপতির বিরুদ্ধে যারা কেন্দ্রে নালিশ করেন এরা বিএনপি করতে পারবে না। উপজেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আশিফ মোশাররফের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি বকশী মিসবাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট ফয়জুন করিম ময়ূন, সহ সভাপিত কাইয়ুম মিয়া ও ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম শকু, কামাল উদ্দিন আহমদ জুনেদ, ড.সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী ও আজিজুর রহমান মনির প্রমুখ।
পরে কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলে ৪৬ জন কাউন্সিলার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৭ ভোট পেয়ে শওকতুল ইসলাম শকু সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ড.সাইফুল আলম চৌধুরী ১৬ ভোট পান। সম্পাদক পদে আজিজুর রহমান মনির ও শামীম আহমদ চৌধুরী সমান ২৩ ভোট পান। পরে টসে শামীম আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh