বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া থানায় দায়িত্ব পালনরত অবস্থায় শফিকুল ইসলাম (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তিনি মারা যান। ওই পুলিশ সদস্য শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার মাইজখাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সিদ্দিকীর ছেলে। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ছাড়াও ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, সোমবার বিকেল ৪টায় পুলিশ কনস্টেবল শফিকুল থানায় প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই সময় আকস্মিকভাবে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, পুলিশ সদস্য শফিকুলের আকস্মিক মৃত্যুতে কুলাউড়া থানা-পুলিশ গভীর শোক প্রকাশ করেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
কুলাউড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহনা আক্তার বলেন, বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, শাসকষ্ট নিয়ে বিকেল ৪ টা ১০ মিনিটে অসুস্থ পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় তার শরীরে অক্সিজেন লেভেল কম ছিল। পরে বিকেল সাড়ে চারটায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর শফিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় তিনি কনস্টেবল পদে যোগদান করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh