বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরুন, বার্নিকাটকে বিজিএমইএ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সহ-সভাপতি মিরান আলী সম্প্রতি (যুক্তরাষ্ট্র সময়) ওয়াশিংটন ডিসি’তে বাংলাদেশে দায়িত্ব সম্পন্নকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টেফেন্স ব্লুম বার্নিকাট এর সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথীও উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি সাবেক রাষ্ট্রদূতকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালীন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারকরণে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

মার্সিয়া বার্নিকাট’কে বাংলাদেশের একজন ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে অভিহিত করে ফারুক হাসান সাবেক রাষ্ট্রদূতকে অনুরোধ জানান মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের সংজ্ঞা পরিবর্তনে সহযোগিতা ও সহায়তা প্রদানের জন্য। কারণ বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন এবং নিরাপদ ও টেকসই শিল্পে রূপান্তর প্রক্রিয়া চলাকালে মার্সিয়া বার্নিকাট পুরো প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

ঢাকায় অবস্থানকালীন বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক উন্নয়ন, যা তিনি স্বয়ং প্রত্যক্ষ করেছেন এবং সেই সাথে শিল্পের অনন্য গল্পগুলো যা বিশ্ববাসী জানে না, সেগুলো মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরকে অবহিত করারও অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, মার্সিয়া বার্নিকাট বাংলাদেশের প্রচারণায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার সমর্থন ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh