রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ইউনেস্কোর অধিবেশন কাভার করতে প্যারিস যাচ্ছেন সাংবাদিক সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ৪২ তম সাধারণ অধিবেশন কাভার করতে ফ্রান্স যাচ্ছেন প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ। আগামীকাল ১৬ নভেম্বর দুপুরে শ্রীলঙ্কায় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

সেলিম দেশের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাবের দপ্তর সম্পাদক এবং ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক।

দশদিনের সফরে যাওয়া সাংবাদিক সেলিম ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহ করা ছাড়াও সুইজারল্যান্ড, ইতালি, জার্মানিসহ আশপাশের দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলে জানিয়েছেন। এছাড়াও ইউরোপে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৬ নভেম্বর একই এয়ারলাইন্সের দেশে ফিরবেন তিনি।

এক যুগেরও বেশি সময় থেকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিক ও স্থানীয় গণমাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা সেলিম আহমেদ জানান, শিক্ষা বিষয়ক রিপোর্টিং ছাড়াও দেশের উন্নয়নমূলক অনেক মেগা প্রকল্প ও গুরুত্বপূর্ণ খবর কাভার করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আমার প্রথম সংবাদ কাভার করতে যাওয়া। তাই বিষয়টি আমার কাছে খুবই আনন্দের ও গর্বের। আমার ওপর আস্থা রাখার জন্য আমার সম্পাদক চিফ রিপোর্টারসহ সংশ্লিষ্ঠদের কাছে কৃতজ্ঞতা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh