রবিবার, ১৭ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

কুলাউড়া পৌরসভার উদ্যোগে যানজট নিরসনে মতবিনিময় সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

 

কুলাউড়া পৌরসভার আয়োজনে শহরের যানজট নিরসন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে পৌরসভার হল রুমে সকল শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সুহেলের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোঃ হাফিজ, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, টিবিএফ এর সভাপতি ব্যবসায়ী নেতা ময়নুল ইসলাম শামীম, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির নেতা ফয়েজ উদ্দিন, কুলাউড়া পরিবহন শ্রমিক নেতা রাজুম আলী রাজু ,সিএজি অটোরিকশা শ্রমিক নেতা শাহাজাহান মিয়া, ব্যাটারী চালিত রিকশা শ্রমিক নেতা আলী হায়দার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ, আওয়ামীলীগ নেতা নবাব আলী ওয়াজেদ খান বাবু, অরবিন্দু ঘোষ বিন্দু, গৌরা দে। মতবিনিময় সভায় কুলাউড়া পৌর শহরকে আধুনিক সুন্দর শহর হিসাবে গড়ে তুলতে যানযট নিরোসনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh