বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় পিকআপ গাড়ি উল্টে প্রাণ গেলো হেলপারের

ফারজানা আহমেদ
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের রাজারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণের নাম মিলু মিয়া (১৮)। নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে। এ ঘটনায় গাড়ি চালক রুবেস আহমদ (২৬) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি বালু আনার জন্য পৃথিমপাশা ইউনিয়নের ঢিলেরপাড় এলাকায় বালু ঘাটে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে কুলাউড়া-রবিরবাজার এলাকার রাজারদিঘীর পাড় এলাকায় যাওয়ার পর একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে গাড়ির সহযোগী মিলু মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানার এস আই দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুরুতর আহত গাড়ির চালক রুবেস আহমদকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh