রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারের ৫ উপজেলা থেকে প্রার্থী সরিয়ে নিল জামায়াত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

দুটি উপজেলায় চেয়ারম্যান, তিনটিতে ভাইস চেয়াম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার চালালেও মনোনয়ন ফরম জমা দেওয়ার আগমুহূর্তে সরে দাঁড়ালেন তারা

জানা যায়, রোববার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন উপজেলার প্রার্থীরা আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

 

বড়লেখা উপজেলা আমির মো. এমাদুল ইসলাম বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। উপজেলা উন্নয়ন ফোরামের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারে অংশ নিয়েছিলাম। প্রচারের সময় সবার সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। কেউ কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এমাদুল ইসলাম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচনী প্রচারের সময় আমি দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। সেজন্য আমি সবার নিকট চির কৃতজ্ঞ। আমি অতীতে সবার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ঘোষিত  তপশিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল সোমবার। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ ৮ মে। আর দ্বিতীয় ধাপের নির্বাচন ২১ মে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh