সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

প্যারিসে লাল-সবুজের মহোৎসব

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণিল সাংস্কৃতিক আয়োজন লাল-সবুজের মহোৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইউরো বাংলা টিভি আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন একঝাঁক প্রবাসী নামি-গুণী শিল্পীর দল।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশাত্মবোধক গানের মন-মাতানো উপস্থাপনা ছিল প্রধান আকর্ষণ। এতে সঙ্গীতের চমক নিয়ে আসেন ইউরোপের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুন্নী খন্দকার, লুবনা ইয়াসমিন, বরণ বড়ুয়া, রাজীব, শর্মী মুৎসুদ্দী, ও ক্ষুদে শিল্পী নিপসি, নিদুয়া ও আদিফাসহ অনেকে। সর্বোপরি সিনিয়র জুনিয়র ও নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দপূর্ণ মিলনমেলায়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্যানেল শাহ গ্রুপ, মিনহা গ্রুপ, বাংলা অটো গ্রুপ, এনএস ডেকো মোব, জিএমজি কার্গো, ইজিবাজার, ফাইহাস ফ্যাশন, নবকণ্ঠ ও টেক পার্টনার এফএনএফ ল্যাবকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবু তাহির।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh