মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা

মৌলভীবাজারে কোনরকম তদবির বা সুপারিশ ছাড়াই কনস্টেবল পদে ৫৬ জন নির্বাচিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

 

মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে জেলাপুলিশ লাইন্স ড্রিল শেডে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

এই নিয়োগকে কোনো রকম তদবির বা সুপারিশ না করায় মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানিয়ে পুলিশ সুপার নিয়োগপ্রাপ্তদের বলেন, যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আমি আশা করবো তোমরাও সাধারণ জনগণকে সে রকম সততা, নিরপেক্ষতা এবং দুর্নীতিমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করবে।
জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে আনতে চান গভর্নরজুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে আনতে চান গভর্নর
জানা যায়, এই নিয়োগে মৌলভীবাজার জেলা থেকে অনলাইনে মোট ১ হাজার ৫ শত ২ জন প্রার্থী আবেদন করেন। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ৪৭৫ জন প্রার্থী গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় উত্তীর্ণ ৯১ জন প্রার্থী বুধবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্বাচিত ৫৬ জনের মধ্যে উপজাতি কোটায় একজন এবং সাধারণ কোটায় ৫৫ জন। এ ছাড়া ৬ জনকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো। শামসুল হকসহ নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh