বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

মৌলভীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
মৌলভীবাজারে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।
জেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিনের পরিচালনায় এবং জেলা চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে মৌলভীবাজারের কুলাউড়ায় সামি ইয়ামী পার্টি সেন্টারে ১৯ ফেব্রুয়ারি (বুধবার)  সকাল ৯ টায়  বৃত্তি প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, মৌলভীবাজার জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃসাঈদ এনাম, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সিলেট মহানগরীর চেয়ারম্যান শাহীন আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা  ডাঃজাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, হাফিজ আলম হোসাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অফিস সম্পাদক, জেলা স্কুল সম্পাদকসহ ফাউন্ডেশনের বিভিন্ন থানা ও স্কুল প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন নৈতিকতা সম্পন্ন মানুষ  গঠন ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। দেশ এবং জাতির কল্যাণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কাজ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh