শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় আবুল কালাম (২০) নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত কালাম টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকার আব্দুল জলিলের পুত্র।
থানাসূত্রে জানা গেছে, বুধবার কালামের বিরুদ্ধে থানায় ধর্ষণের শিকার এক তরুণী মামলা করেন। মামলার পরই রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম আমু সঙ্গীয় ফোর্সসহ টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh