মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

কুলাউড়ার কর্মধায় হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী প্রদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

 

কুলাউড়ায় প্রতিবন্ধী-অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার ও রমজানের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় শনিবার (১ মার্চ) উপজেলার কর্মধা ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

প্রবীণ শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আব্দুল ওয়াদুদ সুহাইলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির মৌলভীবাজার জেলা আমির ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা আমির, সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জামায়াতে ইসলামীর শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সহকারী অধ্যাপক মো: আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ আবু সুফিয়ান, পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তাওহীদুর রহমান সিদ্দিকী, কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আহমদ আল রিপার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মো: সায়েদ আলী জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মজিদ লাল মিয়া এবং তাঁর সহধর্মিণী রাবেয়া তাহেরা মজিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদানের জন্য দোয়া করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মধা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন হতদরিদ্র প্রতিবন্ধী মানুষকে ৬০ টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় এলাকার অসহায় দরিদ্র ৬০ টি পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh