শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ মার্চ) দুপুরে শহরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় থানাপুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানের নেতৃত্বদানকারী শাহ জহুরুল হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সয়াবিন তেল ও কাঁচাবাজার মনিটরিং করা হয়।

এ সময় নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh