শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল শুভসংঘের ঈদ উপহার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
 মৌলভীবাজারের কুলাউড়ায় সুবিধাবঞ্চিত ২৫ শিশুকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে। এ সময় তাদের মুখে ছিল আনন্দের ঝিলিক। নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী পথশিশুরা।
রবিবার (৩০ মার্চ) বিকেলে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে কালের কণ্ঠ প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের সভাপতিত্বে এবং শুভসংঘের সাধারণ সম্পাদক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও উচ্ছ্বাস সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে পাশে থাকার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এভাবেই ভালো কাজের মাধ্যমে আমরা সমাজকে এগিয়ে নিতে পারি। যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুভসংঘের প্রতিটি ভালো কাজে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কুলাউড়া উপজেলা জিসাসের সভাপতি আলী হাসান সোহেল। শুভসংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শেখ বদরুল হোসেন রানা, রিয়াদ মাহমুদ,  সাংবাদিক ইব্রাহিম আলী প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh