বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কয়েছ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
Oplus_131072

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ৩২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদিপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কয়েছ রাউৎগাঁও ইউনিয়নের উত্তর কৌলা গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে কাদিপুরের মধ্য চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh