শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আতিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় কাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কাদিপুর ইউনিয়নের আমতৈল এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে আওয়ামীলীগ নেতা আতিককে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক কাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যের দায়িত্বে ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামীলীগ নেতা আতিককে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh