রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
oplus_2

 

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষে মৌলভীবাজারে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে (২৮ এপ্রিল) সোমবার সকালে জেলা ও দায়রা জজ কোর্টের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা জজ আদালত মসজিদের পেশ ইমাম মাওলানা মো: একরামুল হক, পবিত্র গীতা থেকে পাঠ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজীর শিমুল বোনার্জী, পবিত্র বাইবেল থেকে পাঠ করেন এডভোকেট ভিক্টর পেন্টিস।
বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: খাদেম উল কায়েসের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো: বদরুল আলম ভূঞা, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: সাহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিফ মহিউদ্দিন,

জেলা আইনজীবী সমিতির আহবায়ক বিজ্ঞ এডভোকেট বীর মুক্তিযোদ্ধা এম. মুজিবুর রহমান, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মো: আব্দুল মতিন চৌধুরী, বিজ্ঞ সহকারী কৌশুলী মামুনুর রশীদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর বকসী জুবায়ের আহমেদ। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মোছা. দিলারা বেগম ও মো: সেলিম মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু।
সভা শেষে সেরা প্যানেল আইনজীবী নারী ক্যাটাগরিতে ইসরাত জাহান, পুরুষ ক্যাটাগরিতে জয়নুল হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং প্যানেল আইনজীবী মো: আব্দুল ওয়াহিদকে স্বীকৃতি স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh