বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় যুবলীগ নেতা তারন গেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সিলেট মহানগর যুবলীগের সদস্য আমিনুল ইসলাম তারনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ২ টায় উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমুসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার গৌসুল ইসলাম মানিকের ছেলে, তার বিরুদ্ধে নারী নির্যাতনের  অভিযোগ রয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সে এলাকায় অনেক অনিয়ম অপকর্মের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত তারন সিলেট মহানগর যুবলীগের সদস্য ও সক্রিয় কর্মী ছিলেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজনৈতিক সন্ধিগ্ন মামলায় যুবলীগ নেতা আমিনুল ইসলাম তারনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh