মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি

কুলাউড়া সীমান্তে পুশ-ইন বাংলাদেশী ১৪ নাগরিকের পরিচয় শনাক্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
 মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে শ্রীমঙ্গল ৪৬-বিজিবি ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বিজিবি তাদের পরিচয় শনাক্ত করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ^রী থানার মো. মফিজুল ইসলাম (৪৫), মফিজুলের স্ত্রী মল্লিকা (৪০), মিম (১৯) ও মুমিন (৪ মাস), ফুলবাড়ি থানার জরিনা খাতুন (৭৫), জলিল মিয়া (৪৫), জলিলের স্ত্রী কাজলি (৪০), ছেলে হাবিব (২২), ইছা মিয়া আলী (২০) ও কাজল (১১), একই এলাকার মৃত আনোয়ারুলের মেয়ে আফসানা (২০), ইছা মিয়ার স্ত্রী আলফিনা (১৮), শাহিন মিয়ার মেয়ে শাহিনা (৭) ও হাবিবের শিশু ছেলে হালিম (১)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের বিষয়টি জেনেছি। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটকৃতরা এখনো বিজিবি হেফাজতে রয়েছে।
শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ১৪ জন আটকের পরিচয় শনাক্ত হয়েছে। এখন আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।#

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh