বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় প্রায় ১৫ বছর পর  জায়গা ফিরে পেলো দিলদারপুর চা-বাগান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর শাহী ঈদগাহ’র পূর্ব পাশের সরকারি ১ নং খতিয়ানের টিলা ও সমতল রকমের ৮৭ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে জায়গাটি উদ্ধারপূর্বক সরকারি সাইনবোর্ড টানানো হয়।

জানা যায়, এইচআরসি গ্রুপের মালিকানাধীন দিলদারপুর চা-বাগানের লিজভুক্ত ১ নং খতিয়ানে ১০৫৫, ১০৫৪ দাগে প্রায় ৩ একর টিলা ও সমতল রকমের ভূমি জবরদখল করে রেখেছিলেন দিলদারপুর এলাকার হোসেন রাজা গংরা। গত ১৫ বছর বাগান কর্তৃপক্ষ চেষ্টা করেও দলীয় প্রভাবের কারনে জায়গাটি উদ্ধার করতে পারে নি।

২০১৫ সালে জায়গাটি উদ্ধার করতে গেলে বাগানের একজন সহকারী ব্যবস্থাপককে মারধর করে হোসেন রাজা গংরা। এরপরও বাগান কর্তৃপক্ষ নানাভাবে চেষ্টা করে জায়গাটি নিজেদের দখলে নিতে পারেনি।

সম্প্রতি বাগান ব্যবস্থাপক এমদাদ হোসেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) বরাবর জায়গাটি উদ্ধারের আবেদন করলে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন এসিল্যান্ড। এসময় জবরদখলের সত্যতা পাওয়ায় জায়গাটি উদ্ধার করে বাগান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ বছর পর জায়গাটা ফিরে পেল দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, সরকারি ১নং খতিয়ানের প্রায় ৮৭ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যেটি দিলদারপুর চা-বাগান কর্তৃপক্ষের লিজ ভুক্ত ছিলো।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh