বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের স্মরণে, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার ❝ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান❞ সম্পন্ন হয়েছে।

২১জুন (শনিবার) সকাল ১০ঘটিকার জেলা শহরের মামার বাড়ি পার্টি হলে মৌলভীবাজার জেলার সকল আহতদের নিয়ে তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আহতদের বর্তমান শারিরীক অবস্থা ও জুলাই আন্দোলনের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়। আহতদের চলমান সংকট নিরসন এবং জুলাই সনদের জন্য সকলের একতাবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। পরিশেষে একে অন্যের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি, আপ্যায়ন, শহীদ ও আহতদের জন্য মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

এতে উপস্থিত ছিলেন ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজারজেলা কমিটির আহবায়ক মোঃ সাহাব উদ্দিন বাবলু, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম ফেরদাউস, মুখ্য সংগঠক মোজাম্মিল আহমেদ লিকন, মুখ পাত্র নাজমিন বেগম, যুগ্ন সদস্য সচিব জমির মিয়া (রাফাত) ও ইমন হোসেন,
সংগঠক নাইম আহমদ রাফি ও জুয়েল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সিনিয়র সদস্য কাউসার আহমদ শাকিল, ওয়াদুদ ফারুক আবুল হোসেন, সায়েম তালুকদার, মোঃ ইমন মিয়া। সদস্য রায়হান আহমদ, ইমন, কাশেম, খালেদ, জহির, বাপ্পি, সুয়েব, তোফায়েল শরিফ, রিজিয়া আক্তার, শামিমা আক্তার, হোসনে আরা, লিটন, ইমরান সহ জেলার অনেক আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh