শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী 

কুলাউড়া জয়চন্ডীতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকায় সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মতলিব স্মৃতি স্মরণে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়েছে। রংগীরকুল যুব সংঘের আয়োজনে মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে স্থানীয় মসজিদ মার্কেট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক আবেদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহাবুব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ ফজলুল আউয়াল, শিক্ষক নজীব আলী, আওয়ামিলীগ নেতা রুহুল আমিন, মাহতাব উদ্দিন, মেম্বার আজমল মিয়া, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, কোয়াব এর সাংগঠনিক সম্পাদক কাওছার হোসাইন বাবলু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক কাওছার আহমদ বুলবুল, ক্রীড়া সংগঠন হোছনাম আলী, এনামুল ইসলাম, মিন্টু দাস প্রমুখ।

উল্লেখ্যঃ সিজন-২ টেপ টেনিস এ খেলায় বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ইলেভেনস্টার গিয়াসনগর মোকাবেলা করে জুনিয়র একাদশ রংগীরকুল এর সাথে। এতে বিজয়ী হয় ইলেভেনস্টার গিয়াসনগর।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh