সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার-২
(কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
রোববার (৭ সেপ্টেম্বর) বরমচাল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বরমচাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল আমীন চৌধুরী মিসলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা কে মুসলিম, কে হিন্দু, কে চা শ্রমিক এটি বিবেচ্য বিষয় নয় বরং সকলের যার যা অধিকার আছে তাদের হাতে আমরা তাদের অধিকার তুলে দিতে চাই। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় চা শিল্পকে গতিশীল করবে এবং চা শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্য শিক্ষার প্রসার গঠাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার চেয়রাম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রটারি আবু বক্কর মোহাম্মদ সিপন,বরমচাল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হেলাল আহমদ চৌধুরী,
বরমচাল ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান নোমান-সহ স্থানীয় নেতৃবৃন্দ ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh