শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া কাদিপুর ইউনিয়নে সামাজিক সম্প্রতি কমিটি সভা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে
সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মো জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার সদস্য সচিব জাহিদ আল ফেরদৌস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বক্তব্য রাখেন, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো মোক্তার, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এ টি এম সুলেমান হোসেন, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রকিব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ইউপি সদস্য রেখা রাণী দাস, এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ, কাদিপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিপক মল্লিক, মিন্টু মল্লিক, সুমন বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা, রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভ্রাতৃত্ব বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি মো ওমর ফারুক বলেন , আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব পালনে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সর্বোচ্চ সচেষ্ট থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh