রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবীতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অংশ নেন। প্রথমে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে মিছিল সহকারে স্টেশন চৌমুহনীতে মানববন্ধনে মিলিত হন। মানববন্ধন চলাকালে পৌর শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, বরমচাল স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান, বাদে ভূকশিমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন,  শিক্ষা মন্ত্রণালয়কে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনি¤œ ২ হাজার টাকা) বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা আরো বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে। জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকরা। দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমে এসেছে। শিক্ষকরা থাকার কথা ছিল শ্রেণীকক্ষে। কিন্তু আজকে তাদের নায্য দাবি নিয়ে রাস্তায় নেমে শহীদ হচ্ছেন। ৭৫ পরবর্তী সময়ে এদেশের যত অফিস-আদালতসহ যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের শিক্ষক কারা। এদেশের সকল শিক্ষককের শিক্ষকরা আজকে রাজপথে নেমে এসেছে। আজকে যারা শিক্ষকদের প্রতি বৈষম্য করছে তাদের উচিত দাবি মেনে নিয়ে শিক্ষকদের সম্মান জানানো। #

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh