শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানব কল্যাণ যুব সংঘ, জনতাবাজার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার সন্ধায় জনতাবাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমী মাঠে সংগঠনের সভাপতি সোহেল আহমদ শিপুর সভাপতিত্বে ও উপদেষ্ঠা পরিষদের সদস্য সাইফুর রহমান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌধুরীবাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, কালের কণ্ঠের সাংবাদিক মাহফুজ শাকিল, জনতাবাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক হেলাল আহমদ, সমাজসেবক তাহির আলী আজমল, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আজিজুর রহমান বেলাল, ফয়েজ আহমেদ পাপ্পু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মহিউদ্দিন রিপন,
সমাজসেবক রেনু মিয়া, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহেদ মিয়া, সংগঠক জুনাব আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফয শাখার শিক্ষক মাওলানা সাব্বির আহমদ। অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh