মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালামকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কানাডার অন্টারিও বিএনপির সহ সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আটটায় কাদিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার । কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফিক, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, সদস্য মুজাহিদ আলী, আছকির মিয়া, চিনার বক্স চিনু, আব্দুর নুর হীরা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এটি এম সোলেমান। ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাতির মিয়া, বুদুল্লাহ বক্স, আব্দুস শহীদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জীবনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, হাবিবুর রহমান ছালাম বিএনপির একনিষ্ঠ একজন নেতা তিনি একজন সামাজিক সংগঠক ও সমাজসেবক জাতীয়তাবাদী পরিবারসহ যে কোন মানুষের দুঃসময়ে পাশে থাকেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh