রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কুলাউড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে সকাল সাড়ে ৯টায় কুলাউড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান (ভার.) মাও. ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো.খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, প্রমুখ
বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রাজনৈতিক জীবন ও স্বাধীনতাযুদ্ধের স্মৃতিচারণ করে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভার পূর্বে ‘বঙ্গবন্ধু’র জন্মদিনের কেক কাটেন উপজেলা চেয়ারম্যান (ভার.) মাও. ফজলুল হক খান সাহেদ ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসার এর পরিচালনায় উপজেলা শিশু একাডেমি আয়োজিত শিশু ও কিশোরদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh