শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ফ্রান্সে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষ্যে শনিবার দূতাবাসের বঙ্গবন্ধু লাউঞ্জে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মালার। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত, গীতা, ত্রিপিটক পাঠসহ রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয় ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে একটি শোষণহীন, সার্বভৌম, সুখী ও সমৃদ্ধ জীবন উপহার দিয়ে গেছেন।

সবশেষ কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দূতাবাসের ২য় সচিব ওয়ালিদ বিন কাশেম সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দরা ।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh