শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ
বাণিজ্য

ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ওপর গুরুত্ব আরোপ করে ফরাসি ব্যবসায়ীদের ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে তাদের বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বুধবার বলেন, ‘বাংলাদেশে ফরাসি বিনিয়োগ এখনো তার বৈশ্বিক বিনিয়োগের তুলনায় কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি

বিস্তারিত...

আয় বেড়েছে মাথাপিছু ২৫৫৪ ডলার

বাংলাদেশিদের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে গেছে। নতুন ভিত্তিবছর ধরে অর্থনীতির সূচক পরিমাপ করায় গত অর্থবছরের সংশোধিত হিসেবে বার্ষিক গড় মাথাপিছু আয় বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় এক লাফে ৩২৭ ডলার বা ১৪ দশমিক ৬৮

বিস্তারিত...

বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে দেশে আসুন, আমি দেখব: প্রবাসীদের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বেশ কয়েকটি লাভজনক খাতে বিনিয়োগ করে বাংলা‌দে‌শের উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারের চার্চিল হলে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ : বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, ‘…  জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল,

বিস্তারিত...

আগস্টে প্রবাসী আয় ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা

সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা ১৮১ কোটি ডলারের আয় পাঠিয়েছেন, যা বাংলাদেশের ১৫ হাজার ৩৮৫ কোটি টাকার সমান। গত বছরের আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলারের প্রবাসী আয়। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত আগস্টে প্রবাসী আয় প্রায় ৮ শতাংশ কমেছে। এ ছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে

বিস্তারিত...

১২ ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সিটি ব্যাংকের মামলা

চলচ্চিত্র নায়িকা পরীমণির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন। আজ রোববার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল

বিস্তারিত...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

করোনার মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথব বারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার দিন শেষে রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।  এর আগে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড

বিস্তারিত...

সিডনি হার্বারের মতো ব্রিজ দেশে, একনেকে উঠছে প্রকল্প

অস্ট্রেলিয়ার সিডনি হার্বারের আদলে ব্রিজ নির্মাণ করা হবে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর। ১১শ মিটার দীর্ঘের এ ব্রিজটি দেখতে ধনুকের মতো হবে।নদীর মধ্যে কোনো পিলার থাকবে না। এটাকে দেশের প্রথম মডেল ব্রিজ হিসেবে নেওয়া হচ্ছে।   প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা। প্রকল্পে চীনের নেতৃত্বাধীন

বিস্তারিত...

সিলেটে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শুভ সূচনা

 সম্প্রতি রাজধানীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিবিএল গ্রুপ সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলস্থ ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন

বিস্তারিত...

রোমানিয়ায় সাড়া ফেলেছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের টিভি

ওয়ালটনের টেলিভিশন রপ্তানির সিংহভাগ যাচ্ছে ইউরোপে। আর ইউরোপের দেশ রোমানিয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের টিভি।টেকসই পণ্য, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য, সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজাইন এবং বাজার প্রতিযোগী সক্ষমতার কারণে ইউরোপের দেশটিতে অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন টিভি।   জানা গেছে, ইউরোপিয়ান ডিজাইন ও

বিস্তারিত...

সোনার দাম ভ‌রি‌তে দেড় হাজার টাকা বাড়ল

ভরিতে এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের প্রতি ভ‌রি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়। রোববার (২২ আগস্ট) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন।

বিস্তারিত...

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh