বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে কুলাউড়া বালক, বালিকা চ্যাম্পিয়ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ে এই আসরের এবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুলাউড়া উপজেলা অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা উভয় টূর্নামেন্টে শিরোপা জিতেছে কুলাউড়া উপজেলার বালক ও বালিকা দল।

০২ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার স্টেডিয়ামে প্রথমে অনুষ্ঠিত হয় বালিকা দলের ফাইনাল খেলা। কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো।
অপরদিকে বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল টাইব্রেকারে মৌলভীবাজার সদর উজেলা দলকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো।
খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সহ আরও অনেকে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh