রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ী নদীতে পড়ে কাওছার নামের এক শিশু নিখোঁজ

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

জুড়ী নদীতে কাওছার আলম জুনাইদ(৮) নামে এক শিশু নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ রয়েছে।

ঘটনাটি বুধবার(২৪ আগষ্ট)ভোর ৫.৩০ টায় সাগরনাল ইউনিয়নের কাশিনগর( রসুলপুর) গ্রাম এলাকায় ঘটেছে।
সরেজমিন গিয়ে জানা যায়,গ্রামের হিরণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর ঘরে ১ মেয়ে সুমাইয়া জান্নাত (১০) ও ১ ছেলে কাওছার আহমদ জুনাইদ(৮) প্রতিদিন সকালে ভোরে মসজিদে পড়তে যায়।
আজ ভোরে জুনাইদ তার মায়ের সাথে ঘুম থেকে উঠে। মা তাকে মসজিদে নিয়ে যাবেন একটু সকাল হওয়ার অপেক্ষায় কিছু কাজ শেষ করতে ব্যস্ত হলে সে মায়ের চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।পাশের বাড়ীর জনৈক একটি মেয়ে নৌকা থেকে পড়ার সময় দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্বার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও জুনাইদকে পাওয়া যায়নি। গত ২/৩দিন থেকে প্রচন্ড বৃষ্টির কারণে পাহাড়ী ঢলে জুড়ী নদীতে প্রচুর শ্রোত প্রবাহিত হচ্ছে। নদীতে শ্রোত বেশি থাকায় জুনাইদ কে জীবিত কিংবা মৃত উদ্বার করা যায়নি ।সারাদিন পরিবার পরিজন ও ফায়ার সার্ভিসের কুলাউড়া ইউনিটের একটি দল অনেক খোজাঁখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
সরেজমিনে জুনাইদের বাড়ীতে গিয়ে দেখা যায়,এক গভীর নিরবতা। আশেপাশের মানুষ বাড়ীতে আসা যাওয়া করছেন। এলাকার পরিবেশ ভারী হয়ে গেছে। মা সারাদিন কান্না করতে করতে সন্ধ্যা পর্যন্ত বাকরুদ্ধ হয়ে কোনো কথা বলতে পারছেন না।বাবা নৌকা নিয়ে নদীতে সারাদিন থেকে ছেলের সন্ধানে ঘুরছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh