রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কুলাউড়ায় ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
পরিষদের উপজেলা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য বিচিত্র রঞ্জন দে-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরা দে-এর পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেনু মাধব শীল, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অরবিন্দু ঘোষ, সাবেক সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ঐক্য পরিষদের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক যাদবেন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সদস্য সাংবাদিক স্বপন কুমার দেব রতন, ঐক্য পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি দে চৌধুরী, প্রচার সম্পাদক অশোক চন্দ, কোষাধ্যক্ষ জ্যোতি বিকাশ দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব অজয় দাস, পৌর কমিটির সদস্য সচিব গবিন্দ দে, টিএসএস-এর যুগ্ম আহবায়ক বিজন দাস, আদিবাসী নেতা পিটার উরাম, আদিবাসী নেত্রী হেপি উরাম, জয়চণ্ডী ইউপি মহিলা মেম্বার সাবিত্রী রাজভর প্রমুখ।
এদিকে, গণ-অনশনের খবর পেয়ে বেলা ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh