বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

আজ আসছে ৫০০ টাকার নতুন নোট

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ আসছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন গভর্নরের স্বাক্ষরিত এ নোট ইস্যু করা হবে। রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ৫০০ টাকা মূল্যমানের এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে নতুন এ নোট বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস হতেও ইস্যু করা হবে। নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট আগের মতো অপরিবর্তিত থাকবে।

নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে বাজারে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও চালু থাকবে।

এর আ‌গে গত ১৫ সে‌প্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার চলতি বছরের ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি দেশের ১২তম গভর্নরের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh