সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার

পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল আলিফ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশু আলিফ (৮) তার পরিবারকে ফিরে পেল। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুটিকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। 

এর আগে, দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের ফেসবুক আইডি থেকে শিশুটির মা-বাবার সন্ধান চেয়ে আলিফের ছবিসহ একটি স্ট্যাটাস দেয়া হলে তিন ঘণ্টার মধ্যেই তার পরিবারের সন্ধান পেয়ে যায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি-তদন্ত ফারুক হোসেন জানান, নগরীর দিঘারকান্দা এলাকায় শিশু আলিফ তার মা-বাবাকে হারিয়ে কান্নাকাটি করছিল। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায়। তার বাবার নাম কামাল এবং মায়ের নাম সুলতানা। 

ফারুক হোসেন আরও বলেন, শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি ঝিনাইগাতী থানায় যোগাযোগ করি। পরে তারা শিশুটির বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে পাঠায়। এরপর বিকেলে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটি পথ ভুলে বাসে করে ময়মনসিংহে চলে এসেছিল বলে জানান এ কর্মকর্তা। 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh