শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

কুলাউড়ায় দেশীয় তৈরি চোলাইমদসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

কুলাউড়ায় দেশীয় তৈরি চোলাইমদসহ স্বরসতী দাশ নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ৭ এপ্রিল উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রে উপপরিদর্শক (এসআই) সালাউদ্দীন মিফতা অফিসারসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের অন্তর্গত তারাপাশা চা বাগান (নতুন লাইন) স্বরসতী দাশের ঘর থেকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১০২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে পুলিশ। আটককৃত স্বরসতী দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, টিলাগাঁও ইউনিয়নের অন্তর্গত তারাপাশা চা বাগান ডিআইজি সিলেট রেঞ্জের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh