বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

রাজনগরে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে শাহাবউদ্দিন (৩৫) নামের এক টমটমচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে রাজনগর থানার পুলিশ। নিহত শাহাবউদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের নিজামউদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে গেছে, আজ শনিবার সকালে হাজীনগর চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর এলাকা পর্যন্ত নিহত চালক নিয়মিত টমটম চালাতেন। শুক্রবার রাতের কোনো একসময়ে তাকে কে বা কারা গলা কেটে হত্যা করে মৃতদেহটি বাগানে ফেলে তার টমটম গাড়িটি নিয়ে চলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh