শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ায় নিহত ২ শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে নিহত দুই ভাই-বোনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন ।বুধবার (৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতদের মা-বাবার হাতে ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো.জুনাব আলী।

জানা যায়, গত ২ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার দুই সন্তান হাসান (৪) ও হাবিবা (২) বাড়ির পেছনে খেলাধুলা করছিলো। পাশে ছিলো  একটি সেপটিক ট্যাংক। বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যাওয়াতে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়।

আর্থিক সহায়তা পেয়ে কান্না ভেজা চোখে হাসান ও হাবিবার মা-বাবা জানান, আকস্মিক এ দুর্ঘটনায় আমাদের সব শেষ হয়ে গেছে। দুই সন্তানকে হারিয়ে আমরা এখন অসহায় হয়ে গেছি।
অনুদানের চেক হস্তান্তরের পর ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, জাহাঙ্গীর মিয়া ভূমিহীন ও গৃহহীন হলে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে তার সম্মতি থাকলে একটি ঘর উপহার হিসেবে প্রদান করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh